Skip to content

বরগুনায় ডাঃ রফিকুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন 

বরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডাক্তার মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে এবং তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২ নভেম্বর রবিবার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সেবা গ্রহীতা ও এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা জনাব মোঃ রেজবুল কবির।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের ফিজিওথেরাপি সেবা দিয়ে আসছেন। তার চিকিৎসা গ্রহণ করে বহু রোগী সুস্থতা ফিরে পেয়েছেন। তিনি রোগীদের প্রতি সদাচরণ, সময়মতো সেবা প্রদান এবং হাতে—কলমে ব্যায়াম শেখানোর মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন।
তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রীর বিরুদ্ধে অসাদাচরণের অভিযোগে কর্তৃপক্ষ তাকে বদলি করলেও, পরবর্তীতে ওই কর্মকর্তা প্রতিশোধমূলকভাবে ডা. রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ সংগঠিত করেছেন।
বক্তারা বলেন, এই ষড়যন্ত্রমূলক অভিযোগের মাধ্যমে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তাই এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও ডা. রফিকুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা একযোগে আওয়াজ তোলেন। মানববন্ধনে রোগী, তাদের স্বজন ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা ডা. রফিকুল ইসলামের দ্রুত পুনর্বহাল এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫