Skip to content

লামায় ধর্ষণ মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে 

বান্দরবান প্রতিনিধিঃ
লামা উপজেলার গজালিয়ায় স্বামীকে জেলে দিয়ে স্ত্রীকে মারধর এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক আসামি ছাড়া অন্য তিনজন ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। অতিসাম্প্রতিক সময়ে সরেজমিনে অনুসন্ধান করে এ তথ্য পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর ২৫ ইং, রাত ২.৩০ মিনিট ঘটনায় লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের আটমাইল মুসলিম পাড়া (৬ নং ওয়ার্ড) বাসিন্দা আনসার আলীর পুত্র আশরাফুল ইসলাম এর স্ত্রী থ মোঃ আল আমিন (৩৬), পিতা চাঁন মিয়া, আকবর হোসেন মেহেরাজ (৪২), পিতা —আনারুল হক, সাইফুল (৩৫), পিতা —মাজেদ আলী সরদার, এবং ইউছুপ রায়হান (৪৮), পিতা—মমিন গাজী সরদার এর বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযুক্তগনণের মধ্যে ১ নং আসামী জেলে রয়েছেন।
ভূক্তভোগী বলেন আমার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আমার তিন সন্তানসহ বর্ণিত এলাকায় দীর্ঘদিন ধরে আমার বসত বাড়িতে বসবাস করে আসছি। ঐ সময় আমার স্বামী কারাগারে আটক ছিল।
আসামীদের সাথে আমার স্বামীসহ শাশুর বাড়ির লোকজনের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একে অপরের বিরোধে মামলা মোকদ্দমা আদালতে বিচারাধীন রয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা প্রায় সময় আমাকে প্রত্যক্ষ —পরোক্ষভাবে আমার ক্ষতি করবে বলে হুমকি —ধামকি দিয়ে আসতেছিল। ২/৩ দিন আগে আমার বাড়ির পাশে সর্দারের দোকানে গেলে ১ নং আসামী আমাকে হুমকি দিয়ে বলে যে, আমি কিভাবে আমার স্বামীকে জেল থেকে মুক্ত করব দেখে নিব।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫