নাছির উদ্দিন পল্লব
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধিঃ
ঢাকার দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ আলহাজ্ব মোল্লা (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব—১০। গ্রেপ্তারকৃত আলহাজ্ব মোল্লা উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষিপ্রসাদ গ্রামের মৃত আতর আলী মোল্লার ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দোহারে অভিযান চালিয়ে ২৬৩ পিস ইয়াবা সহ আলহাজ্ব মোল্লাকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য আটাত্তর হাজার নয়শত টাকা।
র্যাব—১০ আরও জানায়, গ্রেপ্তারকৃত আলহাজ্ব দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবস্যা করে আসছে। নিয়মিত মামলায় তাকে দোহার থানায় হস্তান্তর করে আদালতে প্রেরণ করা হবে।
মাদক নির্মুলে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব—১০।
দোহারে ২৬৩ পিস ইয়াবা সহ গ্রেপ্তার ১
আপডেট :November 3, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
