Skip to content

কামরাঙ্গীরচর কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ওয়ার্ড কমিটি গঠন

ঢাকা প্রতিনিধি:
কামরাঙ্গীরচর কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি উপ—শাখার ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর ২০২৫ ইং (সোমবার) দুপুরে কামরাঙ্গীরচর শেখ জামাল স্কুল সংলগ্ন খাবারবাড়ী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন এলাকা থেকে আগত পল্লি চিকিৎসক ও ফার্মেসি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে— ঔষধের অতিরিক্ত মূল্য বৃদ্ধি ও ভ্যাট নিরোধ, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধ, ফার্মেসি কাউন্সিল ও ড্রাগ লাইসেন্স নবায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বানসহ সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কামরাঙ্গীরচর উপ—শাখার সভাপতি শাহীন রেজা সালাম পাঠান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— সাধারণ সম্পাদক ডাঃ ইসমাইল হোসেন, ডাঃ খান মোঃ শহিদুল ইসলাম নাহিদ, ডাঃ দিন মোহাম্মদ, ডাঃ মনির হোসেন, ডাঃ মাওলানা রুহুল আমিন, ডাঃ বশির উদ্দিন, ডাঃ আব্দুল হাই, ডাঃ শফিকুর রহমান, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ আবুল হাসনাত সুমন, মোঃ জাহিদ হোসেন, ডাঃ জসিম উদ্দিন, ডাঃ হাফেজ কবির হোসেন, মোঃ মিজানুর রহমান, ও ডাঃ মোঃ জুলহাস উদ্দিন প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫