Skip to content

দুম্বার মাংস পেল চৌদ্দগ্রামের ৩২ এতিমখানা ও মাদরাসা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সৌদি সরকারের মানবিক সহায়তা হিসেবে প্রেরিত ৩৬ কার্টুন দুম্বার মাংস চৌদ্দগ্রাম উপজেলায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন উপজেলার ৩২টি এতিমখানা ও মাদরাসায় এ মাংস বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ।
মানবিক সহায়তা হিসেবে সৌদি সরকারের এই উদ্যোগে এতিমখানা ও মাদরাসা কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫