শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৯১ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে গণসংহতি আন্দোলন । বুধবার (৫নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির নির্বাহী সমন্বয়কারী।
সাতক্ষীরা—৪ (শ্যামনগর) আসন থেকে গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা সংগঠক মোঃ আলফাত হোসেন এর নাম ঘোষণা করেছে দলটি।
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন রুবেল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ৯১ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি গণসংহতি আন্দোলন সমন্বয় করে নেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন—গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন রুবেল, সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সকলের উদ্যেশে সাতক্ষীরা—৪ (শ্যামনগর) আসন থেকে গণসংহতি আন্দোলনের সাতক্ষীরা জেলা সংগঠক মোঃ আলফাত হোসেন আগামী নির্বাচনে দলে দলে অংশগ্রহন করার অনুরোধ জানান তিনি।
