Skip to content

দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান এক জনের ৩ মাসের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালবিরোধী অভিযানে আক্তার হোসেন (৩০) নামে এক স্বীকৃত দালালকে আটক করে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস সালাম খান নিজ হাতে আক্তার হোসেনকে আটক করেন।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আক্তার হোসেন হাসপাতাল প্রাঙ্গণে দালালচক্রের মাধ্যমে রোগীদের প্রতারণা ও হয়রানির সঙ্গে জড়িত ছিলেন। তিনি রোগী ও তাদের স্বজনদের ভুল পথে পরিচালিত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হতেন।
আটকের পর ডা. মহিবুস সালাম খান ঘটনাটি উপজেলা প্রশাসনকে অবহিত করলে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০—এর ১৮৬ ধারায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দালালের কারণে একাধিক রোগী ও তাদের স্বজনরা প্রতারণার শিকার হয়েছেন। এসব অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, রোগীসেবার স্বার্থে দালালবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে। কোনো দালালকে হাসপাতাল এলাকায় অবাধে চলতে দেওয়া হবে না। যারা এ ধরনের অনৈতিক কার্যক্রমে জড়িত থাকবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫