মোহাম্মাদ মনজুরুল হক গাজী
স্টাফ রিপোটারঃ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘সীড টেকনোলজি’ বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্সের তিন মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের আয়োজনে এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর পার্টনারশিপ প্রজেক্টের সহায়তায় এ কোর্সটি গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এবং ৬ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের ইন্টারন্যাশন্যাল কমপ্লেক্সের সেমিনার রুমে আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। পরিচালক (বহিরাঙ্গন কেন্দ্র) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও উপস্থিত ছিলেন গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, বিএডিসি’র চিফ কো-অর্ডিনেটর ড. নাজমুল ইসলাম। প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাগণ।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সীড টেকনোলজিতে পোস্টগ্র্যাজুয়েট সাটিফিকেট কোর্স সম্পন্ন
আপডেট :November 6, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
