Skip to content

গাজীপুরে নতুন জেলা প্রশাসক আজাদ জাহান 

স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আজাদ জাহান। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
একই প্রজ্ঞাপনে বর্তমান জেলা প্রশাসক নাফিসা আরেফীনকে উপসচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন—২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভোলার জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান (১৫৯১৫) কে গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর থেকে ভোলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
এর আগে মো. আজাদ জাহান কুষ্টিয়ার মিরপুর ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. আজাদ জাহান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার জন্ম ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও কয়েকজন কর্মকর্তার বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে বাগেরহাট, কুষ্টিয়া, বরগুনা, সিরাজগঞ্জ, খুলনা, নোয়াখালী, হবিগঞ্জ, বগুড়া, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, গাইবান্ধা, ও ভোলাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়টি উল্লেখ রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫