Skip to content

টঙ্গীবাড়ীতে জাতীয় সংহতি দিবস উপলক্ষে গণসংযোগ ও র‍্যালি অনুষ্ঠিত 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাতীয় সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য গণসংযোগ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এর উদ্যোগে এ র‍্যালি বের করা হয়।

জাতীয় সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ—২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহার আহ্বানে এবং টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন—এর নেতৃত্বে হাজারো নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি উপজেলা বালি গাঁও প্রধান সড়ক প্রদক্ষিণ করে টঙ্গীবাড়ী বাজার শিশু পার্ক এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫