Skip to content

অবৈধ স্থাপনা থাকবে না বলে হুঁশিয়ারি দিলেন সিলেটের ডিসি সারওয়ার আলম 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলা পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলম। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শন করেন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বনাথে যত অবৈধ স্থাপনা রয়েছে সবগুলো উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ারি করেছেন।
ডিসি সারওয়ার আলম বলেন, অনেক জায়গা দখল হয়ে আছে, এটা কারা করেছে আমাদের আশেপাশের লোকজন। দখল যেন একটা ঝোঁকে পরিণত হয়েছে।সিলেটের বিশ্বনাথের বাসিয়া নদী হোক আর সিলেটের যে কোনো গুরুত্বপূর্ণ স্থান হোক সব জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড করে যানজট সৃষ্টি না করার বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানিয়ে এবং দ্রুত অবৈধ স্ট্যান্ডগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
এসময়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অভিযোগ বিষয়ে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে। এখানে এসে দেখলাম লোকবল একেবারেই কম, মাত্র দুইজন চিকিৎসক দিয়ে তারা সেবা দিচ্ছে। এখানে পর্যাপ্রপ্ত পরিচ্ছন্নতাকর্মীও নেই, আমি আসার খবর শুনে আজ তারা ভাড়াটে লোক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অনেক ঘাটতি আছে, সেগুলো পুরণ করার চেষ্ঠা করা হবে। যাতে এলাকার সাধারণ রোগীরা ভালো মানের সেবা পায়।
উল্লেখ্য, সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম যোগদানের পর বিশ্বনাথ উপজেলায় মঙ্গলবার (১১ই নভেম্বর) প্রথমবারের মতো পরিদর্শন করেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫