Skip to content

বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষ্যে গাজীপুর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টারঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপি’র বর্ণাঢ্য আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ গেইট থেকে মেম্বারবাড়ি পর্যন্ত র‌্যালীটি বের করা হয়।
র‌্যালীতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ—স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর—৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপি’র সদস্য জয়নাল আবেদীন রিজভী।
এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মুজিবুর রহমান, মিজানুর রহমান প্রধান, কাজী শহিদুল্লাহ, ফজলুল হক মুসল্লী, আবুল বাসার, নুরুল আমিন মাস্টার, তোফাজ্জল শেখ, সাবেক ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ফখরুল প্রধান, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫