স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে তিনটি রেস্তোরার মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১২ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আফসানা পারভীন।
অভিযানে চাঁদপুর হোটেল, নিউ রাজধানী হোটেল এবং বরমী মিষ্টি ঘর অ্যান্ড হোটেলকে ত্রিশ হাজার টাকা করে ৯০হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, পুরোনো ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার, রান্নাঘরে নোংরা পানি এবং অপরিচ্ছন্ন বাসনপত্র ব্যবহারের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯—এর ৪৩ ধারা অনুযায়ী এ অর্থদন্ড করা হয়।
উপপরিচালক আফসানা পারভীন বলেন, ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। খাদ্যের মান বজায় রাখতে হোটেল মালিকদের সচেতন হতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
অভিযান শেষে উপস্থিত দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং খাদ্য সংরক্ষণ ও পরিবেশের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
শ্রীপুরের তিন রেস্তোরার মালিককে ৯০ হাজার টাকা জরিমানা
আপডেট :November 12, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
