Skip to content

মেঘনায় দুই হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবি: রানা ও শুভ নামে দুই যুবক নিখোঁজ

উজ্জ্বল হোসেন মাসুম
সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টভর্তি একটি ট্রলার ডুবে রানা ও শুভ নামে দুই যুবক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ দুই যুবকের কোনো খোঁজ পাননি। তাদের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাময়ী এলাকায় অবস্থিত আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশালের উদ্দেশ্যে দুই হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে ট্রলারে রওনা হন রানা ও শুভ। বিকেল চারটার দিকে তারা মাঝ নদীতে ট্রলার নোঙর করে বিশ্রাম নেন। পরে সাড়ে চারটার দিকে ট্রলারের তলা ফেটে পানি ঢুকে মুহূর্তে ট্রলারটি ডুবে যায় এবং দুই যুবক পানির নিচে তলিয়ে যান।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় শুক্রবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি ট্রলারটি মাঝ নদীতে অবস্থানকালে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ডুবে গেছে। দুই ঘণ্টা চেষ্টা করেও তাদের উদ্ধার সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে অভিযান আবার শুরু হবে।
আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান জানান,

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫