Skip to content

লক্ষীপদুয়া তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ 

নাঙ্গলকোট(কুমিল্লা)প্রতিনিধি :
নাঙ্গলকোটের লক্ষীপদুয়া তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসা নূরানী প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমাজ সেবক সাঈদ বিন হোসাইন রাফি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ সাবেক ভাইস—চেয়ারম্যান ড.দেলোয়ার হোসাইন।
প্রধান মেহমান ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী শাহ আলম। প্রধান বক্তা ছিলেন ঢালুয়া রহমতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা আরবী প্রভাষক মাওলানা আবুল হাসেম মোল্লা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন লক্ষীপদুয়া তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসা সহকারী পরিচালক মাওলানা সাদ্দাম হোসেন অহিদী।
লক্ষীপদুয়া তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসা শিক্ষক শামীম হোসাইনের প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজী, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জামাল হোসেন মজুমদার, লক্ষীপদুয়া তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা আব্দুর রহমান,
সমাজ সেবক আমিনুল হক, মাওলানা আব্দুস সোবহান, উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সহ—সভাপতি আবু বকর, সমাজ সেবক সৈয়দ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মফিজুর রহমান, ডা. হায়াত মাহমুদ, লক্ষীপদুয়া তা’লিমুল কুরআন মডেল মাদ্রাসা শিক্ষক মাওলানা দ্বীন মুহাম্মদ পাটোয়ারী, সাদ্দাম হোসেন, হাফেজ ইমাম হোসেন, নুরজাহান বেগম, খাদিজা আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৫জন শিক্ষার্থীকে কুরআন মাজিদের সবক ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা মাদ্রাসা সুপার পীরজাদা শাহ্ মাওলানা আলিম উদ্দিন লতিফি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫