নালিতাবাড়ী (শেরপুর) উপজেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পানিহাতাএলাকায় প্রতিদিন ভারতীয় বন্য হাতির তাণ্ডবে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। প্রায় ৩৫ থেকে ৪০ টি বন্য হাতির পাল দিনের বেলা উঁচু টিলা—পাহাড়ের নিচে অবস্থান করলেও সন্ধ্যা নেমে আসার সাথে সাথেই লোকালয়ে নেমে আসে আমন ধান খাওয়ার জন্য।
হাতির আক্রমণে জান—মালের নিরাপত্তাহীনতায় ভুগছেন কৃষক ও এলাকা বাসিন্দারা। মশাল জ্বালানো ও ফটকা ফাটিয়ে তাড়ানোর চেষ্টা করেও কোনোভাবেই হাতির তাণ্ডব ঠেকানো যাচ্ছে না; ফলে টানা নিঘুম রাত কাটাতে হচ্ছে তাদের।
গত রবিবার রাতে পানিহাতা গ্রামে হাতির পাল প্রায় ২ থেকে ৩ একর জমির পাকা আমন ধান খেয়ে ফেলে এবং পা দিয়ে মাড়িয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। এতে পুরো সীমান্তজুড়ে দেখা দিয়েছে চরম আতঙ্ক।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. আবু কালাম বলেন, সারারাত পাহারা দিয়েও আমার ৩৫ শতাংশ জমি হাতির হাত থেকে রক্ষা করতে পারিনি। আরেক কৃষক আব্দুর সামাদ জানান, হাতির পাল আমার ৭০ শতাংশ জমির পাকা ধান নষ্ট করে দিয়েছে। এভাবেই পানিহাটা গ্রামের অন্তত ৭—৮ জন কৃষকের মাঠের ফসল রক্ষা করা সম্ভব হয়নি। কৃষকদের দাবি— বন্য হাতির আক্রমণ প্রতিরোধে দ্রুত প্রয়োজন কার্যকর ব্যবস্থা।
আমন ধান খাওয়ার জন্য ভারত থেকে নেমে আসে হাতির পাল, আতঙ্কে কৃষক
আপডেট :November 18, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
