Skip to content

গাজীপুরে শিক্ষক পরিবারের উপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

রোকুনুজ্জামান খান
স্টাফ রিপোর্টার
গাজীপুর সদর উপজেলার মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.কে. এম আঃ বারী’র দুই ছেলের উপর সন্ত্রাসী হামলায় দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
শুক্রবার( ২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন মনিপুর বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তারা অভিযোগ করেন, স্থানীয় ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ শাহ জালাল এবং দুই সহোদর রিপন, সোহাগ ও স্থানীয় শামীম এরা এলাকায় সন্ত্রাসী প্রকৃতির লোক। এদের মদদদাতা হলেন হাজী মোতালেব। যিনি শাহজালাল, রিপন ও শামীমের পিতা। গত ৫ আগস্টের পর থেকেই এরা এলাকায় ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষের জমি দখল ও চাঁদাবাজি করে আসছে। গত শুক্রবার শাহজালাল বাহিনীর হামলার শিকার হয়ে সাবেক প্রধান শিক্ষক আঃ বারীর দুই ছেলে মহসিন ও মজনু পঙ্গু হাসপাতালে ভর্তি। তাদের তান্ডবে এলাকাবাসী অতিষ্ঠ।

এসময় বিক্ষোভ কারিরা “মনিপুরের এলাকায়, সন্ত্রাসীদের ঠাই নাই” বলে স্লোগান দিতে থাকেন। এই ভূমিদস্যু শাহজালাল ও তার বাহিনীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এলাকাবাসী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫