স্টাফ রিপোর্টার:
দাড়ি পাল্লার শ্লোগানে শ্লোগানে মুখরিত করে গাজীপুর—৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইউবীর নেতৃত্বে প্রায় ২ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা জামায়াত।
২২ (নভেম্বর) শনিবার সকাল ১০টায় কাপাসিয়া সদর ইউনিয়নের পশ্চিমে সীমান্তবর্তী গ্রাম সূর্যনারায়নপুর স্কুল মাঠ খেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরে কাপাসিয়া উপজেলা সদর, ফকির মজনু শাহ সেতু, তরগাঁও হাসপাতাল মোড়, আমরাইদ বাজার, বীর উজুলী, উপজেলার উত্তর সীমানা অঞ্চলের টোক ইউনিয়ন ঘুরে আড়ালিয়া, বারিষাব, ঘাগটিয়া ইউনিয়নের চালার বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজউদ্দীন আহমদ চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর—৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ, মাওলানা ইমতিয়াজ হোসেন প্রমূখ।
কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর দাঁড়ি পাল্লার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
আপডেট :November 22, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
