স্টাফ রিপোর্টার:
শিক্ষা ও মানবসেবার ধারাকে উৎসাহিত করার লক্ষ্যে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় ১৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থা।
শুক্রবার বিকালে গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ কলমেশ্বর বালুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। কীর্তি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, প্রাইজবন্ড এবং ফুলের ইস্টিক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূর মোহাম্মদ আজমী, বক্তব্য দেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী পরিচালক ফয়েজ আহম্মেদ। গাছা কলেজের অধ্যক্ষ মনির হোসেন, অ্যাডভোকেট এনামুল হাসান সরকার, মাওলানা তরিকুল ইসলাম, সমাজসেবক মতিউর রহমান খান।
অন্যান্যদের মধ্যে এলাকার বিশিষ্টজনেরা ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি সুলতান মাহমুদ রোমেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ আনাম এবং মো. শাহরিয়া রিপন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফেজ আবুবক্কর ছিদ্দিক।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ—সভাপতি নূর হোসেন মানিক, সহ—সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাওন, ব্যাংকার রফিকুল ইসলাম শামীম, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম অনিক, আলমগীর হোসেন তালুকদার, মো. সোলায়মান শাহীনসহ আরও অনেকে। ক্রেস্ট ও প্রাইজবন্ড পেয়ে শিক্ষার্থীরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা লাভ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিতি ছিলেন।
গাছা নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার সংবর্ধনা কৃতি শিক্ষার্থীদের
আপডেট :November 22, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
