স্টাফ রিপোর্টার:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৭ জন নারী ও পুরুষকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ৩০ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বাসন থানাধীন তেলিপাড়া এলাকার তাজমহল আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে হোটেল ম্যানেজার, স্টাফসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে হোটেল তাজমহলের ম্যানেজার শাকিল আহমেদ (৩৮), হোটেল স্টাফ মোঃ বাদশা (২৫), মোঃ সবুজ (২৩) ছাড়াও বিভিন্ন জেলার নারী ও পুরুষ রয়েছেন, যারা অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বাসন থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-এর ১১, ১২ ও ১৩ ধারায় নিয়মিত মামলা {৩৫(১২)২৫} রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অনৈতিক কার্যকলাপ ও মানব পাচার সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।
গাজীপুরে আবাসিক হোটেল থেকে ১৭ নারী-পুরুষ গ্রেফতার
আপডেট :December 31, 2025
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
