Skip to content

দেবহাটায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মালামালসহ ৩ চোর আটক

আবুল হাসান

দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় ব্যবহৃত মালামালসহ দুই চোরকে আটক করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের দেবহাটা সাব-জোনাল অফিসের ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মাহফুজা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর-০৮, তারিখ-১৭/০১/২০২৬ ইং।

পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি ২০২৬ ইং বিকেলে দেবহাটা থানার নওয়াপাড়া ইউনিয়নের কামিনিবসু গ্রাম এলাকা থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের শহিদুল সরদারের দুই ছেলে রবিউল ইসলাম (২৮) ও রওনকুল ইসলাম (২৪)-কে আটক করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে একটি আবাসিক ১০ কেভিএ ট্রান্সফরমারের প্রায় ৫০ কেজি তামার কয়েল, চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লোহার রড ও সেফটি বেল্ট উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রাম এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত তিন আসামিকে ১৮ জানুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫