Skip to content

গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে, গাজীপুরের ডিসি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন করা এবং নির্ভয়ে ও অবাধে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গণভোটের বিষয়টি সম্পর্কে সাধারণ জনগণকে অবগত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সচেতন হলে নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। তিনি বলেন, আমাদের যেমন পরিবারের প্রতি দায়িত্ব রয়েছে, তেমনি দেশের প্রতিও দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে বাংলাদেশ একটি সত্যিকারের সোনার বাংলাদেশে পরিণত হবে।

মতবিনিময় সভায় কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পেশাজীবী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫