Skip to content

সাংবাদিকদের সঙ্গে গাজীপুর-১ আসনের জামায়াত প্রার্থীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সচিব মো. শাহ আলম বকশী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ ছাড়াও ১০ দলীয় জোটের গাজীপুর জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শাহ আলম বকশী বলেন, নির্বাচিত হলে তিনি গাজীপুর-১ আসনকে একটি আধুনিক, নিরাপদ, যানজটমুক্ত, পরিবেশবান্ধব ও মানবিক মডেল এলাকা হিসেবে গড়ে তুলবেন। এ সময় তিনি তাঁর নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন থানা নিয়ে গঠিত গাজীপুর-১ সংসদীয় আসন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫