Skip to content

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

অনলাইন ডেস্ক:

প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল রোববার দিবাগত রাত তিনটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান এই শোক প্রকাশ করেন।

পোস্টে তারেক রহমান লিখেছেন, স্যার মার্ক টালির প্রয়াণের সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। মার্ক টালি ছিলেন একজন সম্মানিত সাংবাদিক ও বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু। বিবিসির হয়ে কাজের মাধ্যমে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এ দেশের মানুষের সংগ্রাম, আশা ও ঘুরে দাঁড়ানোর গল্প সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন।

মার্ক টালির সাংবাদিকতা সৎ, মানবিক ও সত্যের প্রতি গভীর শ্রদ্ধায় নিহিত ছিল বলে উল্লেখ করেন বিএনপির চেয়ারম্যান।

তারেক রহমান লিখেছেন, ‘একটি জাতি হিসেবে বাংলাদেশের গঠনলগ্নে ও সংকটকালীন সময়ে তাঁর (মার্ক টালি) সংহতি ও সাহসী সাংবাদিকতা বাংলাদেশ সব সময় স্মরণে রাখবে। তাঁর এই অবদানের জন্য আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।’

মার্ক টালির বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারেক রহমান। তিনি মার্ক টালির শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও বিবিসিতে তাঁর দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল রোববার বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মার্ক টালি। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা ছিলেন মার্ক টালি।

 

সূত্র: প্রথম অলো

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫