Skip to content

কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর উপজেলায় বৃহস্পতিবার সকালে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সুমন মোল্লা, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদী, উপজেলা বিআরডিসি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
১০২ জন খামারির মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়। ৫১ জন বকনা খামারীকে ৭৯.৬ কেজি এবং ৫১ জন গরু মোটাতাজাকরণ খামারিকে ১১৯.৬ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫