স্টাফ রিপোর্টার:
শুক্রবার (০৬ মার্চ) রামপুরায় অস্থায়ী কার্যালয়ে আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ সময় বক্তব্য দেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, সেক্রেটারী জেনারেল এস এম মোয়াজ্জেম হোসেন, জয়েন্ট সেক্রেটারী তানভীর আহমেদ, আশফাকুর রহমান।
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, ‘প্রযুক্তি নির্ভর দেশকে এগিয়ে নিতে হলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি খাত দ্রুত পরিবর্তনশীল এবং প্রতিযোগিতামূলক। তাই দেশের তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত করে তুলতে হবে। এতে করে তারা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও দক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ পাবে।’
এ সময় সেক্রেটারী জেনারেল এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আইসিটি খাতের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং নতুন নতুন কর্মসংস্থানের দ্বার উন্মুক্ত হবে।’
আরো উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিকি, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, উপ কমিটি আরিফুল রহমান আরিফ, সাইফুল ইসলাম সোহেল, সাদিকুর রহমান সজীব, ঢাকা জেলা কমিটির শাহদাত হোসেন প্রমুখ। এছাড়াও আইসিটি পেশাজীবী অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
