দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
দেবহাটা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকাল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশের কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় স্থানীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
এসময় বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল এবং দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে ৯নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার শহীদ ক্যাপ্টেন শাহজাহান মাস্টারসহ অন্যান্য শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। এছাড়া সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আসিফের কবরও জিয়ারত করা হয়।
বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় উপজেলা মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।
দেবহাটায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
আপডেট :March 28, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
