Skip to content

গাজীপুর সিটির চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন প্রশাসক শওকত হোসেন সরকার

স্টাফ রিপোর্টার:
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার নিজ উদ্দ্যোগে আজ শনিবার মহানগরীর ৪ এবং ৫ নং জোনে চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকল্পগুলোর অগ্রগতি, কাজের মান এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নগরবাসীর ভোগান্তি কমিয়ে দ্রুত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি স্থানীয় নাগরিকদের সহযোগিতা কামনা করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, উন্নত ও বাসযোগ্য নগরী গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া উপস্থিত কর্মকর্তাদের সাথে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং সেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার নির্দেশ প্রদান করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫