Skip to content

কাপাসিয়ায় জামায়াতে যোগদান করলেন টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন প্রধান 

স্টাফ রিপোর্টার:
অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রাধান।

শনিবার (১৬ মে) টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন বিএনপির এই সাবেক নেতা।

জামায়াতের কর্মী সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা জাকারিয়া, বিশেষ অতিথি ছিলেন, টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এ এইচ এম জিয়াউর রহমান, টোক ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মোঃ আখতার হোসেন।

কাপাসিয়া উপজেলার ৩নং টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মু. হেলাল উদ্দিন গত বছরের মার্চ মাসের ২২ তারিখে স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেন।

হেলাল উদ্দিন ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের তুখোড় ছাত্র নেতা ছিলেন। ছাত্র জীবন শেষে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫