Skip to content

আমি যতদিন বেচে থাকবো জনগনের ভাগ্য উন্নয়নে কাজকরবো ইনশাআল্লাহ : আলহাজ্ব মোঃ আবু তাহের মুসুল্লী

বিশেষ প্রতিনিধি:
‘উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দা বাদ
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ
উহার কাঁদা ছুড়ে মারুক ওদের অস্ত্র নিন্দাবাদ
মোরা ফুল ছুড়ে মারিব আর বলিব এক আল্লাহ জিন্দাবাদ’

সাম্যের কবি কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত উক্তি সামনে রেখে এগিয়ে চলেছে কর্মী বান্দব, গরিব দুঃখী মেহনতি মানুষের আপনজন, সময়ের শ্রেষ্ঠ সাহসী সন্তান, শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আবু তাহের মুসল্লী।

যিনি আশির দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে জড়িয়ে, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে নিজেকে একজন পরীক্ষিত নেতা হিসেবে গাজীপুর সদর উপজেলা তথা গাজীপুর জেলা বিএনপির নিকট আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

বিশেষ করে ১৯৮৫ সালে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি থেকে শুরু করে ১৯৮৭ সালে গাজীপুর সদর উপজেলা যুবদলের সহ—সভাপতি দায়িত্ব পালন করেছেন, ১৯৯১ সালে বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি, ১৯৯৬ সালের গাজীপুর সদর উপজেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক, ২০১৫ সালের গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক, ২০১৭ সালে গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে সকলের আস্থাবাজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করেছেন। পাশাপাশি তিনি গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি গাজীপুর সদর উপজেলা বিএনপি’র আহবায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি এমনই একজন সফল নেতা যার সময়ে সাংগঠনিক ভাবে কোথাও কোন দলীয় গ্রুপিং নেই, পাশাপাশি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নিকট নিজেকে আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সবুজ সংকেতের পর প্রার্থীরা যখন মাঠে তৎপর, এসময় আমাদের বিশেষ প্রতিনিধি সাক্ষাৎ করতে গেলে তিনি অকপটে বলেন আমি নির্বাচন নিয়ে তেমন কোনো ভাবনা এখনো করিনাই।

আমি মনে করি, জনগণ যদি মনে করে তাহলে আমি জনগণের প্রার্থী হিসেবে আমি নিজেকে পেশ করতে চাই, আমি নির্বাচিত হলে আমার নিজের উন্নয়নের কোন কাজ করবোনা, আমি জনগণের সেবায় নিয়োজিত আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি, যা তিনি ১৯ দফার মাধ্যমে বাস্তবায়ন করেছেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, যা ৩১ দফার মাধ্যমে বাস্তবায়ন করে চলেছেন।

আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন কাজ করতে চাই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫