Skip to content

খাগড়াছড়িতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

মোশারফ হোসেন
খাগড়াছড়ি প্রতিনিধি:
গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদের অগ্রদূত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম—এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ—সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব আবদুল ওয়াদুদ ভূইয়া এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জনাবা জাকিয়া জিনাত বিথী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম. এন. আবছার।

বুধবার (৩ জুন) বিকালে খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জাতীয়তাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদ জিয়ার আত্মত্যাগ, দেশপ্রেম, সততা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও জাতির জন্য অনুপ্রেরণার উৎস।

বক্তারা আরও উল্লেখ করেন, তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবকল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫