Skip to content

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

প্রেস বিজ্ঞপ্তি
ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা।

রামপুরায় অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইসিটিইএসবির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ—সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সহ—সভাপতি মোঃ আব্দুস সালাম, সহ—সভাপতি মোঃ আশিক—আল—আজিজ, যুগ্ম—মহাসচিব আশফাকুর রহমান ও রেশমা আলম, সাংগাঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন কবির, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আসিফ মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সাদিকুর রহমান (সজীব), উপ—দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান (আরিফ), শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বিক্রমাদিত্য সানা, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক তানজির আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দ্বীপ সরকার, আইন বিষয়ক সম্পাদক মো: আজিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলাম (সোহেল), স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেদরাতুল আমিন, কার্যনির্বাহী সদস্য মাকলুব ভূঁইয়া, সদস্য ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের উপস্থিতি পরিচিতি পর্ব শেষে উপস্থিত নব—গঠিত কেন্দীয় কমিটির সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন যুগ্ম—মহাসচিব আশফাকুর রহমান।
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তরুণদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে বিশ্বমানে উন্নীত করতে হবে।

সংগঠনটির মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন সংগঠনের গঠনকালীন স্মৃতিচারন করে বলেন, ‘শুরুর দিকের বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে আজ আমরা ৯ জন থেকে ২৭ জনের কমিটি গঠন করেছি। সংগঠনের কার্যক্রম জোরদার ও সদস্যদের মনবল বৃদ্ধির জন্য সম্পাদকীয় পদ যুক্ত করেছি। পাশাপাশি বিভাগীয় পর্যায়ও কমিটি দেওয়া শুরু করেছি। যাদের কাজ হবে জেলা পর্যায়ে কমিটি গঠন করা ও তাদের কার্যক্রম গতিশীল করতে সহায়তা করা’।

পরবর্তিতে তিনি সংগঠনের ফান্ড সংগ্রহের জন্য প্রয়োজনে মাল্টিপারপাস কো—অপারেটিভ ফান্ড গঠনের প্রস্তাব দিয়ে ফান্ড ও সদস্য সংগ্রহের বিষয়ে উপস্থিত সদস্যদের মতামত জানতে চান।

এসময় উপস্থিত সদস্যরা একে একে তাদের বক্তব্যে সদস্য ও ফান্ড সংগ্রহের বিষয়ে বিভিন্ন মতামত দেন। পাশাপাশি ক্রম পরিবর্তনশীল আইসিটি বিষয়ে সদস্যদের ও আইসিটি শিক্ষার্থিদের এগিয়ে রাখতে সংগঠনের পক্ষ থেকে সেমিনার, ওয়ার্কশপ ও ট্রেনিং আয়োজনের এবং ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদার করার কথা বলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫