স্টাফ রিপোর্টার:
সরকারি প্রতিষ্ঠানে স্বল্প খরচে চিকিৎসা শিক্ষা গ্রহণের স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল শিক্ষার্থীরা| ভবিষ্যতে দক্ষ স্বাস্থ্যকর্মী হিসেবে দেশের চিকিৎসা খাতে অবদান রাখার প্রত্যাশাও ছিল তাদের| কিন্তু শিক্ষক সংকট, নিরাপত্তাহীনতা, আবাসন ও খাবারের অব্যবস্থাপনাসহ নানা সমস্যায় বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন গাজীপুরের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর শিক্ষার্থীরা| তাদের অভিযোগ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ছে|
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় ২০২২ সালে যাত্রা শুরু করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)| চার বছর মেয়াদি এই কোর্সের মাধ্যমে চিকিৎসা সহকারী ˆতরির লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে| প্রতিষ্ঠানটিতে প্রতি বর্ষে ৩২ জন করে মোট ৯৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকলেও গত তিন বছরে ভর্তি হয়েছেন মাত্র ৭২ জন| সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের নানা অব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধার ঘাটতির কারণে ভর্তিচ্ছুদের আগ্রহ কমে যাচ্ছে|
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও হোস্টেলের পরিচ্ছন্নতা রক্ষা, রান্নার বুয়ার বেতন এবং বিভিন্ন আনুষঙ্গিক ব্যয় নিজেদের বহন করতে হচ্ছে| এতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে| অনেকেই জানান, সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরও এমন ব্যয় বহন করতে হবে—তা তারা কখনো ভাবেননি|
শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, একই ভবনের মধ্যে ছেলে ও মেয়েদের হোস্টেল পরিচালিত হলেও সেখানে কোনো হোস্টেল সুপার নেই| এমনকি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও কোনো নিরাপত্তাকর্মী নিয়োজিত নেই| ফলে আবাসিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে|
প্রথম বর্ষের শিক্ষার্থী রানা বলেন, আমরা অনেক দূর থেকে এসে এখানে থাকি| কিন্তু হোস্টেলে পর্যাপ্ত তদারকি নেই| নিরাপত্তা নিয়েও উদ্বেগে থাকতে হয়| আবার বিভিন্ন খরচও নিজেদের বহন করতে হচ্ছে| এতে আমাদের অনেক কষ্ট হচ্ছে|
দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হয়| অনেক সময় ক্লাস স্বাভাবিকভাবে পরিচালিত হয় না| এতে আমাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে|
শিক্ষার্থীরা আরও জানান, প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম মাত্র তিনজন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে| প্রয়োজনের তুলনায় শিক্ষক সংখ্যা অত্যন্ত কম হওয়ায় পাঠদান, ব্যবহারিক শিক্ষা ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না| ফলে শিক্ষার্থীরা নিয়মিত ও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন|
এ ছাড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়মিতভাবে অফিসে উপস্থিত থাকার অভিযোগও তুলেছেন শিক্ষার্থীরা| তাদের দাবি, অধ্যক্ষ সপ্তাহে মাত্র এক বা দুই দিন অফিসে আসেন এবং অনেক সময় নির্ধারিত সময়েও উপস্থিত থাকেন না| ফলে প্রশাসনিক নানা কাজ ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে| তবে অধ্যক্ষ মুঠোফোনে এ অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি সঠিক নয়|
ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রেও রয়েছে নানা ভোগান্তি| শিক্ষার্থীরা জানান, প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য তাদের কয়েক কিলোমিটার দূরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে যেতে হয়| প্রতিদিন যাতায়াত, খাবার ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে তারা অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছেন| বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এই ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে|
শিক্ষার্থীদের মতে, শিক্ষক সংকট, নিরাপত্তা ব্যবস্থা, আবাসন সমস্যা এবং প্রশাসনিক দুর্বলতা দ্রুত সমাধান না হলে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও ক্ষতিগ্রস্ত হবে| একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের ভর্তির আগ্রহও কমতে থাকবে|
তারা দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, হোস্টেলে নিরাপত্তাকর্মী ও সুপার নিয়োগ, আবাসন ও খাবারের মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান|
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে| সিভিল সার্জনের মাধ্যমে বিষয়টি তদন্ত করে সমস্যাগুলো চিহ্নিত করা হবে| তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে|
শিক্ষক সংকট ও নিরাপত্তাহীনতায় জর্জরিত গাজীপুরের ম্যাটস
আপডেট :June 24, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
