আব্দুল কাইউম খান
সখিপুর (শরীয়তপুর) প্রতিনিধি
নড়াইল জেলার এক কিশোরকে চেতনানাশক খাইয়ে তার ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনায় শরীয়তপুরের সখিপুর থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর সময় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন সখিপুর উপজেলার সরদার কান্দি গ্রামের পলাশ রাড়ী (৩৫), মল্লিক কান্দি গ্রামের সুমন হাওলাদার এবং একই গ্রামের সাদু খলিফা।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল জেলার এক কিশোর ইজিবাইক নিয়ে জীবিকার তাগিদে চলাচল করতেন। সম্প্রতি একটি চক্র কৌশলে তাকে চেতনানাশক খাইয়ে অচেতন করে তার ইজিবাইক ছিনিয়ে নেয়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের এক পর্যায়ে গত ২৪ জুন রাতে অভিযান চালিয়ে পলাশ রাড়ীকে ছিনতাই হওয়া ইজিবাইকসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
সখিপুর থানার ওসি মোফাজ্জল হুসাইন বলেন, “ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সখিপুরে কিশোরকে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই, আটক ৩
আপডেট :June 26, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
