Skip to content

ভালুকায় বিদ্যালয় ফল মেলা ও মৌসুমি ফল উৎসব

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বিদ্যালয় ফল মেলা ও মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার হবিরবাড়ী সাহেরা—নায়েব ল্যাবরেটরি হাইস্কুলে এই ফলমেলা অনুষ্ঠিত হয়।
মেলায় ১০ টি স্টলে শিক্ষার্থীদের সংগৃহীত দেশীয় বিভিন্ন প্রজাতির ফল, কাঠাল, আম, জাম, লিচু, সফেদা, লেবু, কলা, ডালিম, নাশপাতি, ড্রাগনসহ নানান জাতের ফলের প্রদর্শনী ও বিক্রি করা হয়।
স্কুলের শিক্ষার্থী ছড়া এই ফল মেলায় খুবই খুশি। সে তার বন্ধুদের নিয়ে ফল খাচ্ছে আর উৎসবে মেতে উঠেছে।
স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সরকার সাগর বলেন, প্রতি বছরের মতো এবারও আমাদের ফল মেলা শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠেছে। শিক্ষার্থীদের দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দিতে এবং তাদের অংশগ্রহণে উৎসব আমেজে অভিভাবকদের মিলনমেলা।
মেলায় স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক—শিক্ষার্থী,অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কবি—সাংবাদিক প্রমূখ অংশগ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫