Skip to content

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ সাবেক মন্ত্রী দীপু মনিকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত সাবেক মন্ত্রী দীপু মনি (৬৪) অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গত রবিবার রাত দেড়টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে প্রাথমিক পরীক্ষা—নিরীক্ষা শেষে তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।
সোমবার (২৯ জুন) ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো: আরিফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগ রয়েছে দীপু মনির। তার শারিরীক অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক না হলেও আমাদের এখানে চিকিৎসকরা মনে করেছেন তার আরেকটু ভালো চিকিৎসা দরকার, তাই আমরা ঢাকায় পাঠিয়েছি।
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ সকাল সাড়ে ১০টার দিকে বলেন, তিনি আগে থেকেই এসব রোগে আক্রান্ত। প্রায়ই চেকআপ ও চিকিৎসা করতে হয়। রবিবার রাত দেড়টার দিকে তিনি কিছুটা অসুস্থতাবোধ করলে আমরা তাকে সাথে সাথে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেই। পরে চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। তিনি আরো বলেন তার অবস্থা গুরুতর নয় তাকে ঢাকা মেডিকেল হতে পূনরায় মুন্সীগঞ্জ কারাগারে নিয়ে আসা হচ্ছে। দীপু মনি চাঁদপুর—৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে পরিচিতি পান। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫