বিশেষ প্রতিনিধি:
মানুষ চিরঞ্জীব হয়ে থাকে তার কর্মের মধ্য দিয়ে, অতীতে যত মহান ব্যাক্তি পৃথিবীতে অমর হয়েছেন সকলেই তাদের কর্মের মাধ্যমেই অমর হয়ে আছেন।
এরই ধারাবাহিকতায় মানুষ নানামুখী উন্নয়ন মুলক কর্মকাণ্ডের ধাবিত হন। কেউবা রাজনৈতিক পরিমণ্ডলে, কেউবা অর্থনীতিতে, আবার কেউবা সমাজ সেবামূলক কর্মকান্ডে নিজেকে অম্লান করে রাখতে চায়, যাতে এই পৃথিবী থেকে চির বিদায় নিলেও তার কর্মকান্ডে চিরদিন বেঁচে থাকতে পারেন। এমনই একজন মানুষ যার নাম মোঃ কবির হোসেন মোল্লা।
তিনি ঘাটকুড়ির ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের হাজী আলফাজ উদ্দীন মোল্লার সুযোগ্য সন্তান, যিনি ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও কাপাসিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশকরে ডিগ্রিতে অধ্যয়নরত সময়ে ১৯৯৩ সালে সিংগাপুরে চলে যান, দীর্ঘ সময় বিদেশে কাটিয়ে ২০০১ সালে টংগী বিসিকে ব্যাবসা শুরু করেন, ২০০৩ সালে পুনরায় আবার ডুবাই চলেযান এবং করুনাকালীন সময়ে দেশে ফিরে আসেন।
দেশে আসার পর দেশের মানুষের জন্য কাজকরার আগ্রহ থেকে সমাজের হতদরিদ্র মানুষের বিপদ আপদে, রুগীর সেবা করে আজ সাধারণ জনগনের আস্থার ঠিকানা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। তিনি গ্রামের খেটে খাওয়া মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজস্ব অর্থায়নে গড়ে তুলেছেন কবির মোল্লা ফাউন্ডেশন, যার মাধ্যমে ইতিমধ্যে বেশকিছু ফ্রি চিকিৎসা কেম্পের মাধ্যমে কয়েক হাজার রোগিকে চিকিৎসা পত্র দেয়া হয়েছে। এছাড়াও তিনি অসহায় দরিদ্র মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ দান, কন্যাদায়গ্রস্ত পরিবারকে সহায়তায় প্রদান, ঝড়েপড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আজ নিজেকে সাধারণ জনগনের আস্থার ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
আমাদের প্রতিনিধির এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি চাই এই গুনেধরা সমাজে থেকে নেশা, সন্ত্রাস দুর্নীতি, চাঁদাবাজি, চুরি ডাকাতি, ছিনতাই মুক্ত একটি ইউনিয়ন গড়তে।
তিনি আরো বলেন আমি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বলতে চাই আমার নিজ প্রচেষ্টায় আমি সর্ব সময় মানুষের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। জনগন যদি আমাকে ভালবেসে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি এই এলাকার জন সাধারণের কল্যাণে কাজ করবো, এলাকার রাস্তাঘাট সংস্কার করবো, এলাকাবাসীর সুখে—দুখে তাদের পাশে থাকবো, এলাকার নানাবিধ সমস্যার সমাধান করে এই ইউনিয়নকে একটি আদর্শ এলাকায় রূপান্তরিত করবো ইনশাল্লাহ।
