প্রেস বিজ্ঞপ্তি :
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর—এর শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আজ সোমবার (৬ জুলাই, ২০২৬ খ্রি.) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে শপথ গ্রহণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল এবং মাননীয় উপ—উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার উপস্থিত ছিলেন।
কমিটিতে সভাপতি পদে শপথ গ্রহণ করেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম।
২০২৬—২০২৭ কার্যকালে নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্যদের মধ্যে শপথ গ্রহণ করেন সহ—সভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, যুগ্ম সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ পদে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. তৌহিদুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মাহিদুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব সানজিদ—ই—ইলাহী, দপ্তর সম্পাদক পদে ইনস্টিটিউট অব ওয়াটার এন্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক জনাব আকরামুল হক, প্রচার সম্পাদক পদে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মো. সাকিব সালিম, মহিলা সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম।
এছাড়া সদস্য পদে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল হক মোল্লা এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম. মাহফুজ আলম ডুয়েট শিক্ষকবৃন্দের আস্থা ও সমর্থনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা, পেশাগত উৎকর্ষ এবং শিক্ষকদের কল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ডুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
আপডেট :July 6, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
