Skip to content

কাপাসিয়ায় সরকারী কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

তাওহীদ হোসেন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাজনীম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের খেঁাজখবর নেন এবং জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের খেঁাজখবর নিতে হবে এবং তাদের ভালো কাজে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে সমাজে যারা নীরবে ভালো কাজ করছেন, তাদের খুঁজে বের করে সম্মানিত ও উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫