Skip to content

ডুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা—২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর—এর ২০২৫—২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামের ভর্তি পরীক্ষা—২০২৬ আজ রবিবার (২রা আগস্ট, ২০২৬) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আজ সকাল ৯.৩০ ঘটিকা হতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ম্যাটেরিয়াল্স এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

একই দিন দুপুর ২.০০ ঘটিকা হতে বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আর্কিটেকচার বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের নেতৃত্বে মাননীয় উপ—উপাচার্য অধ্যাপক ড. রুমাসহ অন্যান্য অধ্যাপকবৃন্দ পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন।

মাননীয় উপাচার্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ডুয়েটের সবুজ ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তাদের সফলতা কামনা করেন। নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫