Skip to content

গাজীপুরে জাতীয় মৎস্য পক্ষের অলোচনা র‌্যালি ও মৎস্য পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত

এম আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়ার স্টাফ রিপোর্টার:
‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে রবিবার (১৬ আগস্ট) গাজীপুরে জাতীয় মৎস্য পক্ষের অলোচনা র‌্যালি ও মৎস্য পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর গাজীপুর আয়োজিত নাট মন্দিরে অনুষ্ঠিত জেলা প্রশাসন মোঃ নুরুল করিম ভুইয়ার সভাপতিত্বর বক্তবে বলেন, নদী রক্ষা পরিবেশ রক্ষা ও মৎস্য রক্ষায় জেলার সকল শিল্প মালিকদেন শতভাগ ইটিবি চালুর ব্যবস্থা গাজীপুর প্রশাসন গ্রহণ করবে এ ব্যাপারে মাননীয় প্রধান মন্ত্রী আমাকে নিদের্শ দিয়েছে। নদীর পানি পরিবেশ ও মৎস্য রক্ষায় সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে। মানুষের সৃষ্টিতে ময়লা আর্বজনা জলাশয়ে বা নদীতে ফেলা যাবেনা কারণ এতে মাছের উৎপাদনে ক্ষতিগ্রস্থ হয়। মৎস্য চাষী ক্ষতি গ্রস্থ হলে মৎস চাষ ব্যাহত হবে ফলে আমাদের আমিষের চাহিদা পূরণ হবেনা সাধারণ মানুষ পুষ্টিহীনতায় ভুগবে।

এছাড়া ১৬ আগষ্ঠ হতে ১৮ আগষ্ঠ পর্যন্ত জাতীয় মৎস্য পালন উপলক্ষে বিভিন্ন উল্লেখ যোগ্য স্থানে ব্যানার ফেষ্টুন প্রামান্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। এ বছরে জেলায় ৩ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান ও সেরা মৎস্য চাষী হিসাবে নির্বাচিত করা হয়েছে। এরা হলেন কার্পজাতীয় মাছ উৎপাদনে আবু তাহের আহম্মদ, পাংকাশ/তেলাপিয়া/কৈ মাছ উৎপাদনে মোঃ আবু তাহের মুছুল্লী এবং মৎস খাদ্য উপকরণ উৎপাদন কারী প্রতিষ্ঠান কোয়ালিটি ফিডস লিমিটেড এহতেশাম বি, শাজাহান প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মৎসৎ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জেলা মৎসজীবী দল সভাপতি সিদ্দিক হুসাইন, মৎস্য চাষী মাকসুদুল কবীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫