বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মোঃ আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামী সাগর হোসেনকে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার দুপুরে কুড়ি গ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সাগর হোসেন (২০) কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার শরীফ হোসেনের পুত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে কালিয়াকৈর উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফিরছিলেন ব্যবসায়ী আজিবর রহমান। ফেরার পথে ঠাকুরপাড়া বাজারে শরিফ, তাঁর দুই ছেলে সুমন ও সাগরসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আজিবর রহমানকে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালালে ২৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট আজিবর রহমান মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী নারগিস আক্তার বাদী হয়ে মামলা করেন, মামলার প্রেক্ষিতে আসামীদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। কিন্ত ঘটনার পর আসামীরা পলাতক থাকে। পরে দীর্ঘ এক মাস পর গত শুক্রবার দুুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে মামলার ২নং আসামী সাগর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার ঠাকুরপাড়া এলাকার ব্যবসায়ী আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
আপডেট :September 19, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
