Skip to content

গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে মানহানি করার অভিযোগ এনে এর প্রতিবাদ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটির সাবেক বাসন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সরকার বাবুল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মহানগরীর কড্ডা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম সরকার বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি এলাকায় বিভিন্ন রাস্তা-ঘাটসহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন। সম্প্রতি মনিদাস ঋষিপাড়ায় তার ব্যক্তিগত মালিকানাধীন জমিতে রাস্তা দাবি করে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
তিনি বলেন, ওই স্থানে আগে কোনো রাস্তা ছিল না। তাই রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগও সঠিক নয়। সেখানে বসবাসকারী একটি পরিবার বিকল্প রাস্তা দিয়ে মূল সড়কে যাতায়াত করতে পারে। এরপরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মানহানি করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
সাইফুল ইসলাম সরকার বাবুল বলেন, আমি দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করেছি। আমার ব্যক্তিগত জমিকে রাস্তা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এতে আমার সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি হয়েছে। এ বিষয়ে আমি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।
এলাকাবাসী বলেন, মনিদাস ঋষিপাড়ার ওই জায়গাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হয়েছে, তা নিয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। জায়গাটি নিয়ে প্রকৃত বিষয়টি যাচাই না করে কারও বিরুদ্ধে অপপ্রচার চালানো ঠিক নয়। দীর্ঘদিন ধরে বাবুল সরকার এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তাই বিষয়টি সঠিকভাবে তদন্ত ও যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে সেটির সত্যতা যাচাই করা প্রয়োজন। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে কারও সম্মানহানি করা হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত।
সংবাদ সম্মেলনে স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫