Skip to content

গাজীপুরে যুবতীকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার:
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর আমবাগ আতাউর মার্কেট এলাকায় বুকে ছুরিকাঘাত করে সানজিদা আক্তার (২৩) নামে এক যুবতীকে হত্যা করে এক অজ্ঞাত যুবক।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আমবাগ আতাউর মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সানজিদা।
সকালে এক অজ্ঞাত যুবক ওই বাসায় গিয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সানজিদা গুরুতর আহত হন।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫