Skip to content

স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন

অনলাইন ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেছেন, আগে একদিন বলেছিলাম, আমার পরিবারের একজন ভীষণ অসুস্থ। তিনি আমার প্রিয়তম স্বামী। আমি আমার পারিবারিক জীবন সম্পূর্ণভাবে আলোচ্যসূচির বাইরে রাখার পক্ষে, সে জন্যই আগের পোস্টে বলিনি। ওনার চিকিৎসা চলমান আছে।

রোববার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।

 

তিনি বলেন, একজন উদ্যমী, কর্মঠ, তরুণ মানুষকে গত তিন মাস ধরে এভাবে নিস্প্রভ হতে দেখা অনেক যন্ত্রণার। সর্বজ্ঞানী, মহাপরাক্রমশালী আল্লাহতায়ালা নানাভাবে বান্দাকে পাপমুক্ত করেন অথবা পরীক্ষা করেন। আলহামদুলিল্লাহ, এতে কোনো আফসোস নেই।

 

কিন্তু ওনার জন্য সবার কাছেই দোয়া চাই। রাজনীতির কারণে অনেক মানুষের অপ্রিয়পাত্র হতে পারি আমি বা আমার হাসবেন্ড, অথবা দুজনেই। তারপরেও….

আল্লাহ আমাদের মাফ করেন, হেদায়েত দান করেন। আল্লাহ, আপনি ছাড়া আমরা শূন্য।

 

 

সূত্র: যুগান্তর

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫