Skip to content

বিশ্বনাথে মাদ্রাসাছাত্র নিখোঁজ, থানায় জিডি

মো. জাহান মিয়া
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে আরিফ মিয়া (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিখেঁাজ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকা থেকে সে নিখেঁাজ হয়। এ ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা।

নিখেঁাজ আরিফ মিয়া বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের শফিক মিয়ার পুত্র। সে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকার মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে নতুন বাজার এলাকা থেকে আরিফ নিখেঁাজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও যোগাযোগ করেও তার সন্ধান পাননি। পরে কোনো সন্ধান না পাওয়ায় তার মা বিশ্বনাথ থানায় জিডি করেন। জিডি নম্বর-৯১৯।

নিখেঁাজ আরিফের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

কোনো হৃদয়বান ব্যক্তি আরিফের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৭২৮৩০৩০২৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। পরিবারের অপর যোগাযোগ নম্বর ০১৭২২৩৩৮৯৪০।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫