খাগড়াছড়ি প্রতিনিধি:
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তার চেক বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রামগড় উপজেলা পরিষদ হলরুমে রামগড় উপজেলা প্রসাশন কতৃক আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮টি করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক দেওয়া হয়।
রামগড় পৌরসভা, রামগড় সদর ইউনিয়ন ও পাতাছড়া ইউনিয়নের মোট ৪০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহনির্মাণে সহায়তা হিসেবে এসব ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রামগড় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, সংবাদকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
