Skip to content

কোচিং করাতে পারবেন না সরকারি স্কুল-কলেজের শিক্ষকরা: হাইকোর্ট

বাংলাভূমি ডেস্ক ॥
কোচিং করাতে পারবেন না সরকারি স্কুল-কলেজের শিক্ষকরা। কোচিং বাণিজ্য বন্ধে সরকারের নীতিমালা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশনা চেয়ে করা পাঁচটি রিটের ওপর শুনানি নিয়ে এ রায় দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান জানান, আদালতের কোচিং বাণিজ্য বন্ধে সরকারের নীতিমালা বৈধ ঘোষণা করায় এ বাণিজ্য বন্ধ হলো। এ কারণে ক্লাসে পাঠদানের বাইরে মাসে ১৭৩ টাকা করে যে অতিরিক্ত ক্লাস নেয়ার বিধান করা হয়েছে তার বাইরে কোনো কোচিং করাতে পারবেন না শিক্ষকরা।

গত ২৭ জানুয়ারি হাইকোর্ট আরেকটি রায়ে বলেন, শ্রেণিকক্ষে শিক্ষকদের পড়ানোর ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্য হচ্ছে। কোচিং বাণিজ্যকে নতুন ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫