Skip to content

ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যায় আরেক গৃহকর্মী গ্রেফতার

বাংলাভূমি ডেস্ক ॥
নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় আরেক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই গৃহকর্মীর নাম রেশমা (২৫)। হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।

রাজধানীর মিরপুর-১৩ নম্বর সেক্টরের নতুনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১৪ ফেব্রুয়ারি দিনগত রাতে গৃহকর্মী স্বপ্না ও গৃহকর্মী সরবরাহকারী রুনু ওরফে রাকিবের মাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকা কলেজের সামনের বহুতল ভবন ‘সুকন্যা টাওয়ার’ থেকে মাহফুজা চৌধুরী পারভীনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর তার বাসার দুই গৃহকর্মী পালিয়ে যায়।

পর দিন মাহফুজা চৌধুরী পারভীন হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করেন তার স্বামী ইসমত কাদের চৌধুরী। মামলার আসামিরা হলো-রূপা ওরফে রেশমা ও স্বপ্না। অজ্ঞাতপরিচয় কয়েকজনকেও মামলায় আসামি করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫