Skip to content

সিক্যুয়েলেও আলিয়া-রণবীর!

বিনোদন ডেস্ক ॥
তৈরি হবে গলি বয় ছবির সিক্যুয়েল। এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক জোয়া আখতার। সম্প্রতি একটি সাক্ষাত্কারে ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিক্যুয়ালের কথা বলেন তিনি। জোয়ার কথা অনুযায়ী ইতিমধ্যেই ছবির ভাবনা চিন্তা সেরে ফেলেছেন টিম। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে ছবির কাজ। আপাতত এমনটাই জানিয়েছেন গলি বয় নির্মাতা

জোয়া জানিয়েছে, আমার সহলেখিকা রীমা কাগতি এবং আমি দুজনেই মনে করি দেশের হিপ-হপ কালচার নিয়ে আরও অনেক কিছু বলার বাকি রয়েছে । কাজেই এই থিমের আরও একটি ছবির পরিকল্পনা করা হয়েছে। স্ক্রিপ্টও লেখা হয়েছে।

তবে পরিচালক পাশাপাশি এও স্পষ্ট করেছেন যে এই ছবিতেও তাঁর ভাই ফারহান আখতার থাকছেন না। উল্লেখ্য গলি বয়ইজোয়ার প্রথম ছবি য়েখানে তাঁর ভাই-এর দেখা মেলেনি। জোয়ার কথায় আমরা দুজনেই দুঃখিত, ফারহান কোনওভাবেই এই ছবিতে মানানসই হয়নি।” তবে ছবি-তে কেকে থাকছেন এবিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি পরিচালক।

চলতি বছর ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে জোয়া আখতার পরিচালিত গলি বয়। ছবিতে আলিয়া এবং রণবীর সিং-এর দেখা মিলেছে মুখ্য চরিত্রে। পাশাপাশি ছবিতে ছিলেন কোয়েচলিন, সিদ্ধান্ত চতুর্বেদী, বিজয় রাজ সহ আরও অনেকে। জিনিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫